পবিত্র হজ ও ওমরাহ পালনের ইচ্ছা প্রতিটি মুমিনের জীবনের অন্যতম শ্রেষ্ঠ লালিত স্বপ্ন। বায়তুল্লাহ ও রওজা মোবারক জিয়ারতের এই পরম আত্মিক যাত্রায় প্রয়োজন সঠিক নির্দেশনা, সময়োপযোগী প্রস্তুতি এবং বিশ্বস্ত লজিস্টিক সাপোর্ট।
তাকওয়া হজ্ব গ্রুপ দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে (লাইসেন্স নং ০৫১৭) সততা ও দায়িত্বশীলতার সাথে বাংলাদেশী হাজিদের সেবা দিয়ে আসছে। আমাদের প্রতিটি পদক্ষেপ আপনার আত্মিক প্রশান্তি ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নিবেদিত।
হাজিদের সমস্ত লজিস্টিক জটিলতা থেকে মুক্ত রেখে একটি সহস ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা। ভিসা, আবাসন, পরিবহন ও দ্বীনি দিকনির্দেশনার প্রতিটি ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা ও সঠিক তথ্য প্রদান করে পথচলা সহজ করা।
সততা, নির্ভরযোগ্যতা ও আন্তরিক সেবার মাধ্যমে বাংলাদেশে হজ ও ওমরাহ পালনকারীদের কাছে সর্বাধিক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত থাকা। কোনো কৃত্রিম প্রতিশ্রুতি নয়, বরং গুণগত সেবা ও যাত্রী সন্তুষ্টির মাধ্যমেই অগ্রগামী থাকা।
যে আদর্শগুলোর ওপর ভিত্তি করে পরিচালিত হয় আমাদের প্রতিটি কার্যক্রম।
যা প্রতিশ্রুতি দেওয়া হয়, তা বাস্তবায়নে সর্বদা আন্তরিক থাকা।
হোটেল দূরত্ব, এয়ারলাইনস ও খরচের স্পষ্ট ধারণা বুকিংয়ের আগেই প্রদান করা।
হাজিদের সুবিধা ও নিরাপত্তাকে সর্বাধিকার দিয়ে সেবা পরিচালনা।
হাজিদের খেদমত করাকে ব্যবসায়ের ঊর্ধ্বে দ্বীনি দায়িত্ব মনে করা।
অভিজ্ঞ আলেমদের মাধ্যমে হজের নিয়মকানুনের সহীহ প্রশিক্ষণ প্রদান।
প্রবীণ ও পরিবার নিয়ে সফররত হাজিদের প্রতি অতিরিক্ত নজরদারি।
তিন দশকের আস্থা, পেশাদারিত্ব এবং প্রতিটি হাজির প্রতি আত্মিক দায়িত্ববোধ।
১৯৯৩ সাল থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে বাংলাদেশী হাজিদের সেবা প্রদান করে আসছি।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হাব (HAAB) কর্তৃক অনুমোদিত বিশ্বস্ত হজ এজেন্সী।
কোনো গোপন খরচ নেই; বুকিংয়ের পূর্বেই প্যাকেজের বিস্তারিত তথ্য পরিষ্কার জানানো হয়।
মক্কা ও মদিনায় আমাদের নিজস্ব গাইড ও প্রতিনিধি দল হাজিদের সহযোগিতায় নিয়োজিত থাকেন।

তাকওয়া হজ্ব গ্রুপের প্রতিষ্ঠাতা

চেয়ারম্যান

পরিচালক

ব্যবস্থাপক

প্রধান হিসাব কর্মকর্তা
হজ ও ওমরাহ প্যাকেজ, খরচের বিবরণ কিংবা প্রাক-রেজিস্ট্রেশন বিষয়ে যেকোনো তথ্যের জন্য আমাদের অফিসে আমন্ত্রিত।
রিং রোড, মোহাম্মদপুর ঢাকা - ১২০৭, বাংলাদেশ
+88 018 15 43 72 72
info@taqwahajjgroup.com